September 27, 2026, 4:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনও হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সাথে প্রতিশোধ নেবে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “ইরানের শত্রুদের জানা উচিত যে যোদ্ধা জাতি তার মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে। তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যেকোনও মূর্খতার জবাব দেবে।”

ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে বিভিন্ন সামারিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

একই কথা বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি। আইএইএ’র পরিদর্শকেরা নিরাপদে তাদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page