March 12, 2026, 6:57 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অনুরোধ করেছেন তিনি যেন গাজা যুদ্ধের পর এখন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পদক্ষেপ নেন।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ট্রাম্প ও বিন সালমানের টেলিফোনালাপে এই স্বাভাবিকীকরণের অনুরোধ জানানো হয় এবং আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউসে আনুষ্ঠানিক বৈঠকে পুনরায় তাদের মধ্যে এ বিষয়ে কথা হবে।

অ্যাক্সিওস নিউজ পোর্টালের রিপোর্ট অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এই বৈঠকে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে কিছু অগ্রগতি অর্জিত হবে।

যদিও রিয়াদ ও তেলআবিবের মধ্যে এখনও গভীর মতপার্থক্য রয়েছে, তবুও ওয়াশিংটন নিরাপত্তা ও রাজনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমে সৌদি আরবকে এই পথে আনতে চেষ্টা করছে।

সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তার পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার গ্যারান্টি চায়।

হোয়াইট হাউস দাবি করছে, গাজার জন্য ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এই লক্ষ্য অর্জনের পথ সুগম করবে। তবে গাজা যুদ্ধ চলাকালে সৌদি জনমত তীব্রভাবে ইসরায়েল–বিরোধী অবস্থান নিয়েছে, এ কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নীতি বাস্তবায়ন কিছুটা কঠিন হয়ে পড়েছে।

মার্কিন কর্মকর্তারা সৌদি আরবের কাছ থেকে ট্রাম্পের অনুরোধের বিষয়ে ইতিবাচক সাড়া আশা করছেন। আমেরিকা বহু বছর ধরেই আরব–ইসরায়েলি অক্ষ গঠন করে  প্রতিরোধ অক্ষকে বিচ্ছিন্ন বা কোনঠাসা করার চেষ্টা করে আসছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page