March 7, 2026, 6:57 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের সহায়তা চাওয়া দুর্বলতার লক্ষণ : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সাহায্য চাওয়াকে দুর্বলতা ও অক্ষমতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি। তিনি বলেন, শত্রু যদি ভয় বুঝে ফেলে, তাহলে তারা ছাড় দেবে না।

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, ‘এটা সত্য যে জায়নিস্ট শাসনের মার্কিন বন্ধুদের এখন হস্তক্ষেপ করতে হচ্ছে। এ ধরনের কথা (সাহায্য চাওয়া) বলতে হচ্ছে—যা প্রমাণ করে, ওই (ইসরায়েল) শাসনব্যবস্থা কতটা দুর্বল ও অক্ষম।’

তিনি আরও বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।’

খামেনি তার বার্তায় ইরানিদের সাহস ও দৃঢ়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।’

সম্প্রতি ইসরায়েল-ইরান উত্তেজনার পারদ চড়তে থাকায় বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এমন বার্তা আরও স্পষ্ট করে দেয় যে, তারা পিছু হটছে না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page