March 11, 2026, 10:53 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল আল-শিফা হাসপাতাল থেকে সেনা প্রত্যাহার করেছে : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী কয়েকদিন গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় বড় ধরনের অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ট্যাংক ও যানবাহন সরিয়ে নিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে বেশকিছু মৃতদেহ পাওয়া গেছে। এএফপি’র এক সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক এবং যানবাহন বের হয়ে যেতে দেখেছেন।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি।
সেনাবাহিনী ১৮ মার্চের অপারেশনকে ‘নির্ভূল’ হিসেবে বর্ণনা করেছে। তারা দাবি করেছে, হামাস যোদ্ধাদের গোপন আস্তানা টার্গেট করে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে।
এরআগে তারা দাবি করেছিল আল-শিফা এবং এর আশেপাশে লড়াইয়ে কয়েকশ’ যোদ্ধা নিহত হয়েছে।
হামাস আল-শিফা এবং অন্যান্য হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ থাকার কথা অস্বীকার করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের আশেপাশে কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে কিছু পচে গেলে গছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ‘গুরুত্বপূর্ণ ভবনগুলো পুড়িয়ে দেওয়ার পর এবং এটিকে সম্পূর্ণরুপে পরিষেবার বাইরে রাখার পর আল-শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে।
‘ভবনের এবং এর চারপাশের ভবনগুলোর ভিতরে ধ্বংসের মাত্রা ভয়াবহ।’
ঘটনাস্থলে থেকে এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, কমপ্লেক্সের ভিতরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন চিকিৎসক এএফপি’কে জানান, ২০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু মৃতদেহ ইসরায়েলী যানবাহন সরিয়ে নেওয়ার সময় পিষে ফেলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page