March 26, 2026, 10:35 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে থাকা ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের সকল অবৈধ ছাত্রীদের হল ত্যাগের জন্য নির্দেশ দেয়া হয়েছে। যারা অবৈধ ভাবে থাকছেন, তাদের নিজস্ব বৈধ সিটে ফিরে যাওয়ার জন্য এবং বহিরাগতদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এত দ্বারা শেখ হাসিনা হলের সকল ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আবাসিক ছাত্রীদের নিজ নামের বরাদ্দকৃত সিটে ৭ সেপ্টেম্বর হতে আগামী ১৭ সেপ্টেম্বর তারিখের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে এবং বহিরাগত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এসময়ে হলের সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকেই সিনিয়র হয়ে এখনও ডাবলিং সিটে কষ্ট করে থাকছি, তবে জুনিয়ররা সেই প্রথম বর্ষ থেকে অবৈধ ভাবে সিঙ্গেল সিট দখল করে রেখেছে।

হল সহকারী রেজিস্ট্রার রাজ্জাক হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীদের কয়েকজন তাদের দাবি নিয়ে আজ আমাদের অফিসে আসে। তাদের যৌক্তিক দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করলেও প্রভোস্ট না থাকায় কোনো শিক্ষার্থীকে বের করে দেয়ার এখতিয়ার আমাদের নেই। তবে আমরা একটা সাধারণ নোটিশের মাধ্যমে তাদের অবগত করতে পারি। পরবর্তীতে প্রভোস্ট আসলে তার নির্দেশ মোতাবেক পদক্ষেপ গ্রহণ করতে পারবো।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page