October 8, 2026, 1:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে চার বছরের শিশু তাবাসসুম হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি তাহেরের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ভৈরবা বাজার এলাকায় তাবাসসুমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, নিষ্ঠুর এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি তাহেরকে বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে অবস্থিত আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়–এর সেপটিক ট্যাংক থেকে তাবাসসুমের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার বিকেল আড়াইটার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পেছনের মাঠে একটি রক্তাক্ত বস্তা পড়ে থাকতে দেখে এক কৃষক পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। তার বাবা স্থানীয় একটি দর্জির দোকানে কর্মরত। পরিবারটি বর্তমানে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা।



Our Like Page