March 27, 2026, 6:36 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসলাম অবমাননাকে অপরাধ ঘোষণা করতে ওআইসি প্রতি ইরানের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র কুরআনসহ ইসলাম ধর্ম অবমাননাকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন- জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক- যেকোনো পর্যায়ে এ ধরনের ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে

গতকাল (সোমবার) ৫৭ জাতির ওআইসির জরুরি বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি সুইডেন এবং ডেনমার্কের পবিত্র কুরআনের চরম অবমাননার পর ইরাক এবং সৌদি আরব ওআইসির জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায়।
ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়ে এই সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন, দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে ইউরোপের কিছু দেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অসহিষ্ণুতা ও সহিংসতার প্রবণতা বেড়েছে। এসব কাজে কোনো কোনো শাসকগোষ্ঠী সরকারি পৃষ্ঠপোষকতা ও সমর্থন রয়েছে যা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ২০০ কোটি মুসলমানের বিশ্বাস ও মূল্যবোধের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষমূলক তৎপরতা ও পবিত্র কুরআনের প্রতি এই অবমাননা অত্যন্ত উদ্বেগ জনপ্রবণতা তৈরি করেছে।
আমির আবদুল্লাহিয়ান বলেন, ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের কর্মকাণ্ড মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের পারস্পারিক সমঝোতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের চেতনাকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে চালানো হচ্ছে। এর মাধ্যমে বিশেষ করে মুসলমানদের সংস্কৃতি এবং ধর্মকে খাটো করে দেখা হচ্ছে যার মাধ্যমে মানবাধিকারের প্রতিও অসম্মান করা হচ্ছে। কথিত বাক-স্বাধীনতার নামে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে এভাবে অবমাননা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page