August 6, 2026, 9:48 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ইসলাম অবমাননা করে ন্যাটোর সদস্যপদ পাবে না সুইডেন : এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করার কথা ঘোষণা করেছেন। এর কারণ হিসেবে তিনি সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম অবমাননা ও ইসলামবিদ্বেষ ছড়ানোর কথা উল্লেখ করেছেন।

তিনি মঙ্গলবার আঙ্কারায় এক বক্তব্যে সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন অবমাননাকে ইসলামের বিরুদ্ধে ‘কাপুরুষোচিত হামলা’ উল্লেখ করে বলেছেন, এই ঘটনায় বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

এরদোগান মন্ত্রিসভার এক বৈঠকের পর আরো বলেন, একটি জনগোষ্ঠীর পবিত্র বিষয়গুলোকে আক্রমণ করাকে কখনোই চিন্তার স্বাধীনতা বলে চালিয়ে দেয়া যাবে না। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গীর্জা, সিনাগগ কিংবা মন্দিরে হামলা চালানোকে যেমন স্বাধীনতা বলে চালিয়ে দেয়া যায় না তেমনি পবিত্র কুরআনে আগুন ধরিয়ে দেয়ার স্বাধীনতাও কারো থাকা উচিত নয়।

ইউরোপীয় দেশগুলোতে ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেয়ার সম্মিলিত প্রচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য তিনি পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেন।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে হলে যেকোনো দেশকে এই জোটের সব সদস্যদেশের সমর্থন পেতে হবে। তুরস্ক বিগত ৭০ বছরের বেশি সময় ধরে ন্যাটোর সদস্য এবং এই জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী। চলতি মাসে লিথুয়ানিয়ায় অনুষ্ঠেয় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে সুইডেনের অন্তর্ভুক্তি চূড়ান্ত হবে বলে জোটের নেতারা আশা প্রকাশ করলেও তুরস্ক ও হাঙ্গেরি এখন পর্যন্ত সুইডেনের পক্ষে ভোট দেবে বলে নিশ্চিত করেনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page