September 7, 2026, 10:43 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরাইলি বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে ইসরাইলি বাহিনী কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

সানা থেকে এএফপি এই খবর জানিয়েছে।

রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাহতেই অন্তত ৬ বার বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনী বেষ কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলা চালায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চড়া মূল্য দিতে হচ্ছে। হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে হুতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাশিরাহ জানিয়েছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্রে অন্তত ১৩ দফা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সানহান জেলার জেলার হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে হামলায় এক বিদ্যুৎ কর্মীসহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে। এছাড়া সেখানকার বেশ কয়েকটি বাড়ি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিটেনের একটি নৌ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত বন্দর রাস ইসাতে ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনালেও হামলা চালায় ইসরাইলি বাহিনী।

এদিকে শুক্রবারসহ গত ২৪ ঘন্টায় লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতিরা। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, এই জাহাজটি থেকে হুতিদের লক্ষ্য করে হামলার প্রসতুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে হুতি বিদ্রোহীদের মামলার মুখে মার্কিন যুদ্ধ জাহাজ পিছু হটতে বাধ্য হয়।

২০২৩ সালে হামাস ইসরাইল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলিদের ওপর হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page