October 18, 2026, 9:08 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমান হামলা জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলাকে ‘উদ্বেগজনক’ আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে হবে।

গুতেরেসের উপ মুখপাত্র স্টেফানি ট্রাম্বলি এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের এ উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেন ও ইসরাইলের মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন গুতেরেস।

ট্রাম্বলি বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দরগুলো এবং ইয়েমেনের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার ওপর ইসরাইলি বিমান হামলা ‘চরম উদ্বেগ’ তৈরি করেছে।

ইয়েমেনে বৃহস্পতিবারের ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন জন নিহত ও ১৪ জন আহত হওয়ার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সানা বিমানবন্দরে বৃহস্পতিবারের ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের একজন কর্মী আহত হয়েছেন।  ট্রাম্বলি আরো বলেন, যুদ্ধের সময় সকল পক্ষকে বেসামরিক নাগরিক ও স্থাপনা এড়িয়ে চলতে হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, যখন ইয়েমেনের লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন তখন দেশটিতে এ ধরনের হামলায় পরিস্থিতির ভয়াবহতা ব্যাপকভাবে বেড়ে যাবে। এ কারণে তিনি সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page