March 26, 2026, 11:26 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম নয় ইসরাইল : আব্দুল-মালিক আল-হুথি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তার দেশের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক হামলার ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, এসব হামলায় প্রমাণিত হয়েছে, ইসরাইলের পক্ষে ইয়েমেনের হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র শনাক্ত বা গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়।

তিনি গতরাতে (বৃহস্পতিবার রাতে) জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন। হুথি বলেন, এই ব্যর্থতার ঘটনায় আত্মরক্ষার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের বিশাল ও উল্লেখযোগ্য অক্ষমতা প্রকাশ হয়ে পড়েছে।

আব্দুল-মালিক আল-হুথি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বহুবার ইসরাইলের গভীর অভ্যন্তরে এই দখলদার শক্তির সামরিক স্থাপনা লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে ইয়েমেন তেল আবিবের বিরুদ্ধে যে অভিযান চালাচ্চে তাতে তেল আবিবের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে।

হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার আগ মুহূর্তে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ইহুদিবাদী ইসরাইলের জন্য ৮০০ কোটি ডলারের যে সমরাস্ত্র সাহায্যের প্যাকেজ ঘোষণা করেছে তার তীব্র নিন্দা জানান হুথি। তিনি বলেন, ইহুদিবাদী সরকার এসব অস্ত্র গাজার নারী ও শিশুদের হত্যা করার কাজে ব্যবহার করবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page