September 25, 2026, 10:45 am
শিরোনামঃ
আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের হুতিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন বাহিনী সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কমান্ড এবং নিয়ন্ত্রণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি বিদ্রোহীরা সমন্বিত আক্রমণ চালানোর জন্য এইসব স্থাপনা ব্যবহার করে আসছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানায়।

হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরাইলের প্রাণঘাতি যুদ্ধের প্রতিশোধ নিতে একাধিক দেশের জঙ্গি গোষ্টিগুলো যৌথভাবে মার্কিন নৌ বাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে।

এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন ও তাদের জোট কর্মীদের এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে হুতিদের হামলা থেকে রক্ষার চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।’

ইয়েমেনের বিদ্রোহীরা বলেছে ,গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জকে হুমকিতে রাখার জন্য তারা একটি প্রধান শিপিং লেনকে টার্গেট করে এসব হামলা চালিয়ে আসছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page