October 13, 2026, 7:23 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা বলছে যে, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বিমান বাহিনীর কথা উল্লেখ করে বলেছে, কিছুক্ষণ আগে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে।

এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে যে, তারা হাইফা, নেগেভ, উম্মে আল-রাশরাশ এবং বেয়ারশেবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালিয়েছে।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।

গোষ্ঠীটি ইসরায়েলের আক্রমণ শেষ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page