March 16, 2026, 12:14 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ঈদের আগে অস্থায়ীভাবে খোলা হবে বঙ্গবাজার মার্কেট : সালমান এফ রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যবসায়ীদের কথা চিন্তা করে ঈদের আগেই বঙ্গবাজার মার্কেট খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, ‘যেন পরশু দিন থেকেই খোলা যায় সে অনুযায়ী ধ্বংসস্তূপ পরিস্কারের কাজ করা হবে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবাজারে পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা বলেছেন। সেই লক্ষ্যে ৩-৪ দিনের মধ্যে তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যে কেউ চাইলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে সহায়তা করতে পারবেন।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ২৫ লাখ টাকা দিচ্ছে কুমিল্লার ব্যবসায়ীরা। ক্ষতি অনুযায়ী এই অর্থ দেয়া হবে।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page