March 15, 2026, 9:54 am
শিরোনামঃ
রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না ফ্রান্স পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ঈদের ৭ দিন আগে থেকে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিআরটিএ’র কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশ দেন।
সভা শেষে ওবায়দুল কাদের বলেন, গত রমজানে ভালো ঈদযাত্রা হয়েছে। সমন্বয় ভালো ছিল। কিন্তু কোরবানির ঈদ চ্যালেঞ্জিং। এজন্য নজরদারি বাড়াতে হবে। ঈদের আগে দুর্ঘটনা কমলেও, ফিরতি যাত্রায় বেশি হয়। কারণ নজরদারি কম। বিষয়টি খেয়াল রাখা দরকার।
সেতুমন্ত্রী বলেন, রোজায় বৃষ্টির বিড়ম্বনা ছিল না। তবে এবারের ঈদে পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন, কোরবানীর হাট, এসব চ্যালেঞ্জ রয়েছে। বৃষ্টি হলে গাড়ির গতি কমে যায়। সড়কে গর্ত হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, না হলে বেড়ে যানজট হবে বলে সতর্ক করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দরকার। মহাসড়কের পাশে পশুর হাট বসানোর প্রবনতা কমেছে। ওবায়দুল কাদের বলেন, বিশেষ নজর দিতে হবে গাজীপুরে বিআরটি প্রকল্প, যেটি আমাদের গলার কাটা। এক পশলা বৃষ্টিতে সমস্যা হয়। এমনিতেই দুর্ভোগের কারণ। পোশাক শ্রমিকদের ছুটির ক্ষেত্রে গার্মেন্টসে সমন্বয় করতে হবে।
তিনি বলেন, সড়কের ছুটি বন্ধ করবো না। কিন্ত অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। বগুড়া পর্যন্ত ঝুঁকি আছে। পাঁচদিন আগে বন্ধ করতে হবে সড়কের কাজ। ঈদের আগে পরে সাত দিন ২৪ ঘন্টা খোলা থাকবে সিএনজি স্টেশন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page