September 4, 2026, 2:40 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হলো বরিশালে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

সকাল থেকেই ঈদ জামাতে অংশগ্রহণ করতে দলে দলে ঈদগাহে প্রবেশ করতে শুরু করেন মুসল্লিরা।

বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কায়ছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিরা প্রধান জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

প্রধান ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও নগরী ৫০০ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বরিশালে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় চরমোনাই দরবার শরীফে এবং দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয় উজিরপুরের গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page