November 3, 2026, 3:39 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঈদের ৫ দিনে পদ্মা সেতুতে টোল আদায় ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৮০০ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জ প্রতিনিধিঈদের আগে ও পরে পাঁচ দিনে পদ্মা সেতুতে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্রিজ অ্যাসোসিয়েশন (বিবিএ) ওয়ের পোর্টাল।

বুধবার (১৯ এপ্রিল) থেকে রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত এ রাজস্ব আয় হয়। এ সময় যানবাহন পারাপর হয়েছে এ লাখ ৪৪ হাজার ২৮৬টি।

বিবিএ’র ওয়েব পোর্টার জানায়, সরকার ২০ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করলেও সেতুতে যানবাহনের চাপ তারও আগে থেকে বেড়েছে। ১৯ এপ্রিল এ সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৪ হাজার ১৩৫টি। এ থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ২০০ টাকা। ২০ এপ্রিল যানবাহান পারাপার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি। এদিন টোল আদায় হয়েছে তিন কোটি ৭৩ রাখ ৪৮ হাজার ৪০০ টাকা। ২১ এপ্রিল ঈদের আগের দিন টোল আদায় হয়েছে সব চেয়ে বেশি। এ দিন বিভিন্ন প্রকার যানবাহন পারাপার হয়েছে ৩৫ হাজার ৫২৪টি। এ সময় টোল আদায় হয়েছে তিন কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।

তবে সব চেয়ে কম টোল আদায় হয়েছে ঈদের দিন ২২ এপ্রিল। এদিন যানবাহন পারাপার হয়েছে ২৩ হাজার ৮৪০ এবং  টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৬০ হাজার ৫০ টাকা। ঈদের পরের দিন ২৩ এপ্রিল এ সেতু দিয়ে যানবাহান পারাপার হয়েছে ৩৬ হাজার ৫১৯টি। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page