October 3, 2026, 4:00 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

ঈদ যাত্রায় ট্রেনে ভোগান্তি হবে না : রেলমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঈদুল আজহায় ট্রেনে চলাচলকারী মানুষের কোনো ভোগান্তি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ‘মানুষের দোয়া ও আপনাদের সহযোগিতায় এবারের ঈদ যাত্রায় আমরা সফল হব। চেষ্টা করছি ভোগান্তি ছাড়া এবারের ঈদেও মানুষ ঘরে ফিরবে।’

শনিবার (১ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব—এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব‍্যবহার করে কেউ সুবিধা নেবে এটা হতে দিতে আমরা রাজি না।’

তিনি বলেন, মাঝে মাঝে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে দু-একটি ট্রেন বন্ধ রাখা হয়। বতর্মানে রেল সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে।

আমরা এরই মধ্যে ভারত থেকে ২০০ বগির জন‍্য চুক্তি সম্পাদন করেছি। এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরো ২৬০টি বগি আসবে। এর চুক্তিও খুব তাড়াতাড়ি সম্পাদন হবে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page