April 8, 2026, 8:01 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঈশ্বরদীতে কুরিয়ারের পার্সেলের ভেতর থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার

ফাইল ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঈশ্বরদীতে বাদামের পার্সেলের ভেতর থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। এ ঘটনায় এক মাদক কারবারি আটক করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের নির্দেশনায় র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল শনিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার মালগুদাম স্টেশনরোডস্থ একটি কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- লালমনিরহাট জেলার সদর থানার দুরাকুঠি এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৩০)। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬৪ কেজি বাদাম এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুলাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, বাদামের পার্সেলের ভিতর গাঁজা রাখার ঘটনা খুবই চতুর কৌশল। আটক আসামিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page