September 23, 2026, 11:53 am
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

উগান্ডার পশ্চিমাঞ্চলে স্কুলে হামলায় ২৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উগান্ডার পশ্চিমাঞ্চলের এক স্কুলে ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস মিলিশিয়া যোদ্ধাদের সন্ত্রাসী হামলায় ২৫ জন নিহত হয়েছে। শনিবার জাতীয় পুলিশের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি একথা জানায়।
গণপ্রজাতান্ত্রিক কঙ্গো সীমান্তের কাছে রাতের এ হামলার বিষয়ে  মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেন, এখন পর্যন্ত ২৫ টি মৃতদেহ স্কুল থেকে উদ্ধার এবং বেওয়ারা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এনাঙ্গা বলেন, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় এডিএফ গোষ্ঠী বেওয়ারার কাছের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে সেখানকার একটি ছাত্রাবাস জ্বালিয়ে দেয় এবং খাবারের দোকান লুট করে।
তিনি বলেন, ‘এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া আটজন বেওয়ারা হাসপাতালে ভর্তি হয়েছেন।’
সেনাবাহিনী ও পুলিশ ইউনিটগুলি হামলাকারীদের ডিআর কঙ্গো সীমান্তে অবস্থিত ভিরুঙ্গা জাতীয় উদ্যানের এডিএফ এর ঘাটির দিকে তাড়া করেছে।
উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী এডিএফ মূলত ১৯৯০-এর দশকে ডিআরসিতে (কঙ্গো)  পদার্পন করে এবং তখন থেকেই তাদের বিরুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ ওঠে।
২০১৯ সাল থেকে ডিআরসি-এর পূর্বাঞ্চলে কিছু এডিএফ-এর হামলাকে ইসলামিক স্টেট গ্রুপের বলে দাবি করা হয়। তারা নিজেদেরকে ইসলামিক স্টেট সেন্ট্রাল আফ্রিকা প্রভিন্স’র স্থানীয় যোদ্ধা বলে দাবি করে আসছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page