August 4, 2026, 1:42 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত পাঁচ বছরের মধ্যে ব্লিঙ্কেনই প্রথম উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা যিনি বেইজিং সফরে গেলেন। এই সফরের লক্ষ্য হলো—  সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা দেখা গেছে সেটি প্রশমন করা।

রোববার (১৮ জুন) বেইজিংয়ে এসে পৌঁছান তিনি।

তবে ব্লিঙ্কেনের এ দুই দিনের সফরে বড় ধরনের কোনো সাফল্য আশা করছে না ওয়াশিংটন-বেইজিং কেউই। যদিও দুই দেশই সাম্প্রতিক সময়ে সম্পর্কে স্থিতিশীলতা আনার কথা বলেছে।

ব্লিঙ্কেনের এ সফরটি চার মাস আগে গত ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন আকাশে চীনের কথিত গোয়েন্দা বেলুন উড়তে দেখা এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সেটি ভূপাতিত করার জেরে সফরটি বাতিল করে দেওয়া হয়।

এ সফরে ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী, জ্যেষ্ঠ কূটনৈতিকের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একটি বৈঠক হতে পারে তার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্লিঙ্কেনের সফরের পর মার্কিন অর্থমন্ত্রী জানেত ইয়েলেনসহ আরেকমন্ত্রী বেইজিং সফরে আসতে পারেন। সূত্র: এএফপি

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page