October 15, 2026, 1:14 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়ছে। আকস্মিক বন্যায় শহরের নিচের বাজার, মেহেদীবাগ, গঞ্জপাড়াসহ আশপাশের শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে।

রবিবার ৭ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় প্রবাহিত হয়। এতে হঠাৎ করেই বিপাকে পড়েন খাগড়াছড়ি শহর ও শহরতলীর বাসিন্দারা।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ পানি বাড়তে শুরু করে। দ্রুত ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

শহরের নিচের বাজার এলাকার ব্যবসায়ীরা জানান, সকালে দোকানে এসে দেখেন নদীর পানি দোকানের কাছে চলে আসছে। মালপত্র গুছিয়ে আনার আগেই দোকানে পানি ঢুকে গেছে।

মেহেদীবাগ এলাকা পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের নিচের বাজার ও মেহেদীবাগ এলাকা।

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, গতকাল দিনের বেলা এবং আজ সকাল থেকে আকাশ রৌদ্রজ্বল। তবুও উজানে ভারী বর্ষণের কারণে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তা করার উদ্যোগ চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page