October 9, 2026, 4:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলা উপকূল থেকে ধাওয়া করে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবারের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মস্কো।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওয়াশিংটনের দাবি, জাহাজটি একটি ‘ছায়া নৌবহরের’ অংশ। এটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের তেল পরিবহন করছিল। জাহাজটির পাহারায় রাশিয়ার নৌবাহিনী থাকলেও শেষ রক্ষা হয়নি।

গত মাসে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার কাছে জাহাজটিকে একবার আটকের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন সেটি পালিয়ে যায়।

মার্কিন ইউরোপীয় কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের পরোয়ানার ভিত্তিতে জাহাজটি জব্দ করা হয়।

পেন্টাগন প্রধান পিট হেগসেথ এক বার্তায় বলেন, ভেনেজুয়েলার তেলের ওপর মার্কিন অবরোধ বিশ্বের যেকোনো প্রান্তেই কার্যকর থাকবে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় এই ঘটনার সমালোচনা করে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় নৌচলাচলের স্বাধীনতা সবারই রয়েছে।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজে থাকা রুশ ক্রুদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে, বিচারের জন্য তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে।

‘বেলা-১’ নামের এই জাহাজটি সম্প্রতি নাম পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখা হয়। জাহাজটিতে রাশিয়ার পতাকাও আঁকা ছিল। তবে হোয়াইট হাউস একে ‘রাষ্ট্রহীন’ জাহাজ হিসেবে অভিহিত করেছে।

মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, ক্যারিবীয় সাগরে দ্বিতীয় আরেকটি ট্যাংকার জব্দ করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে মোট চারটি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিল ওয়াশিংটন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page