October 10, 2026, 9:27 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য আবাসন গড়ছেন কিম ; দেশব্যাপী উৎসব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী পিয়ংইয়ংয়ে আসা নাগরিকদের জন্য আধুনিক আবাসিক ভবন নির্মাণ করছে সর্বোচ্চ নেতা কিম জং উনের নেতৃত্বাধীন সরকার। পিয়ংইয়ংয়ের হাওসং অঞ্চলে ইতোমধ্যে ১০ হাজার নতুন আবাসিক ভবনের প্রস্তুত শেষ হয়েছে।

সোমবার পিয়ংইয়ংয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এসব ভবন উদ্বোধন করা হয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, দেশটির মন্ত্রিপরিষদের প্রধান কিম তোক হুনসহ বেশ কয়েকজন জেষ্ঠ্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে হাওসংয়ের আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। মাত্র ২ মাসের মধ্যে তৈরি করা হয়েছে এই ১০ হাজার ভবন।

প্রতিবেদনে সোমবার পিয়ংইয়ংয়ের উৎসবমুখর পরিবেশ সম্পর্কে বলা হয়, ‘জনগণের আনন্দে পরিপূর্ণ একটি নতুন সমাজতান্ত্রিক পথ আজ খুলল উত্তর কোরিয়ায়।’

প্রসঙ্গত, ২০২১ সালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে কিম বলেছিলেন, পিয়ংইয়ংকে বিশ্ববিখ্যাত শহরে পরিণত করতে চান তিনি। আর এ বিষয়ক পরিকল্পনার অংশ হিসেবে পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের জন্য নতুন আবাসন নির্মাণকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার নেতৃত্বাধীন সরকার।

ওই ভাষণে আগামী ৫ বছরে পিয়ংইয়ংয়ে মোট ৫০ হাজার আবাসিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কিম।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page