November 6, 2026, 11:42 am
শিরোনামঃ
আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘চূড়ান্ত পর্যায়ে’ : দক্ষিণ কোরিয়া 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। দক্ষিণ কোরিয়ার  প্রেসিডেন্ট লি জে মিয়ং গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন।

নিউইয়র্ক  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দক্ষিণ কোরিয়া এবং তার পশ্চিমা মিত্ররা উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং উত্তর কোরিয়া বলেছে, তারা কখনই তার পরমাণু অস্ত্র ত্যাগ করবে না।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রভাব বিস্তার করতে এবং নিজেদের শাসনব্যবস্থা সুরক্ষিত করতে ব্যবহৃত হবে। এসব ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহনে সক্ষম।

তিনি বলেন, ‘এটি এখনও সফল হয়েছে বলে মনে হচ্ছে না। তবে বলা হচ্ছে এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কেবল পুনঃপ্রবেশ প্রযুক্তি বাকি আছে এবং এটিও সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।’

জুন মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে লি তার পূর্বসূরীর অবস্থান থেকে সরে এসেছেন এবং উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউইয়র্কে বক্তৃতায় তিনি বলেন, ‘লক্ষ্য হওয়া উচিত পরমাণু উন্নয়ন, আইসিবিএম উন্নয়ন এবং রপ্তানি স্থগিত করা।’
তিনি বলেন, ‘পরমাণু অস্ত্রের আরো উৎপাদন এবং উন্নয়ন বন্ধ করলে ‘বড় নিরাপত্তা লাভ হবে।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অনুমান করেছেন, তার প্রতিবেশী উত্তর কোরিয়া  ‘প্রতি বছর প্রায় ১৫ থেকে ২০টি অতিরিক্ত পরমাণু বোমা’ তৈরির জন্য পর্যাপ্ত উপকরণ তৈরি করছে।

তিনি বলেন, ‘যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে প্রতি বছর পরমাণু বোমার সংখ্যা বাড়তে থাকবে এবং এর আইসিবিএম আরো উন্নত হবে।’

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক জোরদার করেছেন।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম এই সপ্তাহে বলেছেন, তিনি ওয়াশিংটনের সাথে আলোচনার জন্য উন্মুক্ত। তবে কেবল যদি তিনি তার পরমাণু অস্ত্র ধরে রাখতে পারেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page