September 29, 2026, 3:04 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশকে উন্নয়নশীল করতে চাইলে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করতে পারবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যা ভবন ও শশীভূষণ নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রর উদ্বোধন শেষে শশীভূষনের বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি, সমৃদ্ধ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়াও বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জান প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page