October 2, 2026, 3:30 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

উসকানি থেকে বিরত থাকুন, নিরপেক্ষতা বজায় রাখুন ; আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সব ধরনের উস্কানি থেকে বিরত থাকা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান মোহাম্মদ ইসলামী। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি’র প্রতি ইরানের প্রতিশ্রুতি এবং অন্যদের এনপিটি’র বাধ্যবাধকতা মেনে চলা থেকে বিরত থাকার বিষয়টিও বিবেচনা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (বুধবার) রাজধানী তেহরানে পরমাণু বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মোহাম্মদ ইসলামী একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক এই সংস্থাকে নিরপেক্ষতা ধরে রাখতে হবে এবং পেশাদার আচরণ করতে হবে।

ইরানের এই কর্মকর্তা বলেন, “আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে উসকানিমূলকভাবে একপক্ষীয় দৃষ্টিভঙ্গি এবং যেসব পক্ষ পরমাণু ইস্যুতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না সে ব্যাপারে কোনকিছু বলতে অনীহা প্রকাশ গ্রহণযোগ্য নয়। আমরা আশা করব- গ্রোসি একজন ঝানু কূটনীতিক, তিনি এই বিষয়গুলো মেনে চলবেন।”

রাফায়েল গ্রোসি সম্প্রতি ইতালির একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন যে, ইরান বর্তমানে পরমাণু ক্ষেত্রে অনেক জোরালো সক্ষমতা অর্জন করেছে। তিনি দাবি করেন, ইরানের হাতে বর্তমানে ৬০ থেকে ৯০ মাত্রার সামরিক স্তরের সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে। গ্রোসি আরো বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বর্তমানে বাস্তবিক অর্থে পরমাণু শক্তিধর দেশের কাতারে রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page