April 6, 2026, 10:04 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যেকোন দুর্যোগে চালু থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এজন্য নেয়া হয়েছে সব রকম সুরক্ষার ব্যবস্থা। বাতাসে তেজস্ক্রিয়তা মাপার জন্য প্রকল্প এলাকায় ২৩টি কেন্দ্র থাকবে বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।

ইউরেনিয়াম হস্তান্তরের মধ্য দিয়ে উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

এই কেন্দ্র কতোটা নিরাপদ সেই প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক জানান, সুরক্ষা ও নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প পরিচালক শৌকত আকবর বলেন, “ইচ্ছা করলেই কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারবেননা। যদি অপারেটর ভুলও করে তবে সেই ভুলের কারণে বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা হবেনা।

মানব সৃষ্ট দুর্যোগেও তেজষ্ক্রিয়তা ছড়াতে পারবেনা বলেও জানান প্রকল্প পরিচারক।

শৌকত আকবর বলেন, “কোনো পরিস্থিতিতে এই বিদ্যুৎকেন্দ্রে ইন্টারন্যাশনাল আইসিআর নির্ধারিত মাত্রার বেশি কোনোদিনই হবেনা।”

এরপরও যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে সেই তেজস্ক্রিয়তা যেন ছড়াতে না পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

শৌকত আকবর বলেন, “বিদ্যুৎকেন্দ্রের আশপাশে ২৩টি মনিটরিং স্টেশন করা হবে। সেই মনিটরিং স্টেশনে এই এলাকার তেজষ্ক্রিয়তার রেডিয়েশন লেবেল শো করবে বিদ্যুৎকেন্দ্র পরিচালিকার আগে। সুতরাং অপারেশন চলবে আর অটোমেটিকভাবে রেডিয়েশন মনিটরিং হবে।”

এই কেন্দ্র কার্বন নি:সরন করবেনা। তাই পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান প্রকল্প পরিচালক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page