October 29, 2026, 1:32 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

উ. কোরিয়ার ‘পারমাণবিক হুমকি’ মোকাবিলায় ৩ দেশের পাল্টা মহড়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার পারমাণিবক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ নৌ মহাড়া চালিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের পাল্টা জবাবে রবিবার বড় ধরনের মহড়ায় নামে এই তিন দেশ।

দ. কোরিয়া ও জাপানের মধ্যকার আন্তর্জাতিক জলসীমায় রবিবার মহড়াটি পরিচালিত হয়। তিনটি দেশের এজিস রাডার সিস্টেমে সজ্জিত ডেস্ট্রয়ারকে একত্রিত করা হয়েছিল বলে নিশ্চিত করেছে সিউলের নৌবাহিনী।

একজন নৌ কর্মকর্তা জানিয়েছেন, কম্পিউটার-সিমুলেটেড ব্যালিস্টিক লক্ষ্য শনাক্ত এবং ট্র্যাক করার পদ্ধতি নিয়ে অনুশীলনে জোর দেওয়া হয়।

গত বুধবার নিজেদের কোনও জায়গা থেকে ‘হাওয়াসং-১৮’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কিম জং উনের দেশ। যা দেশটির সবশেষ উৎক্ষেপণ করা পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটিকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে কঠিন বার্তা বলে হুঁশিয়ারি দেয় পিয়ংইয়ং।

পিয়ংইয়ং এর আগে তার ভূখণ্ডে ওয়াশিংটনের বিরুদ্ধে গোয়েন্দা বিমান ইস্যুতে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। এরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটে। তার আগে মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিতের হুমকি দেয় দেশটি।

দ. কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা সহযোগিতা উন্নয়ন ঘটাতে দ. কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের মহড়া হয়েছে।

যেকোনও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় উ. কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম উপেক্ষা করে যাচ্ছে দেশটি। এতে কোরীয় উপদ্বীপে অস্থিরতা লেগেই আছে। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page