November 6, 2026, 5:40 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে : দ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া শুক্রবার একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের প্রায় এক সপ্তাহ পর, শুক্রবার উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ডিজেলচালিত সাবমেরিনগুলোকে তাদের ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয়, কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিনগুলো অনেক বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণ দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে একটি যুগান্তকারী অগ্রগতি হবে, যা দেশটিকে এই ধরনের উন্নত প্রযুক্তির অধিকারী সীমিত সংখ্যক দেশের মধ্যে অন্তর্ভুক্ত করবে।

গণমাধ্যম ও বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও ব্রিটেন— এই সাতটি দেশ পরমাণু শক্তিচালিত সাবমেরিনের দিকে অগ্রসর হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পরমাণুচালিত সাবমেরিন তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সামরিক ব্যবহারের জন্য সীমাবদ্ধ হওয়ায় সিউলের ওয়াশিংটনের অনুমোদন প্রয়োজন।

২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে শীর্ষ বৈঠক ব্যর্থ হওযার পর থেকে পিয়ংইয়ং বারবার নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page