October 10, 2026, 11:05 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঋণসীমা বাড়িয়ে রিপাবলিকানদের বিল পাস ; গ্যাড়াকলে বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে ঋণসীমা বাড়িয়ে একটি বিল পাস করা হয়েছে। বিলের পক্ষে ২১৭টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে ২১৫টি ভোট।

হাউজ ডেমোক্র্যাট সদস্যরা সবাই এর বিপক্ষে ভোট দিলেও অন্তত চারজন রিপবালিকান দলের বিপরীতে অবস্থান নেন এবং তারা বিলের বিরুদ্ধে ভোট দেন। ফলে মাত্র ২ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। এই বিলের মাধ্যমে বাইডেন প্রশাসনকে ঋণসীমা ১.৫ ট্রিলিয়ন বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। তাতে আমেরিকার মোট জাতীয় ঋণ দাঁড়ালো ৩১.৪ ট্রিলিয়নে। সরকারের ঋণ গ্রহণের সুবিধা বাড়ালেও রিপাবলিকানরা বিভিন্ন খাতে ব্যয় কমানোর প্রস্তাব করেছে এই বিলে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে সই করবেন না বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

এছাড়া, সিনেট মেজোরিটি লিডার চাক শুমারও বলেছেন, তারা সিনেটে এই বিল পাস করবেন না। সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ রয়েছে। সিনেটে পাস না হলে এবং প্রেসিডেন্ট বিলে সই না করলে তা আইনে পরিণত হতে পারবে না। ফলে এই বিল চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে না বলেই ধরে নিচ্ছেন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। তবে রিপাবলিকানরা আশা করছেন, এর মাধ্যমে তারা সরকারের সঙ্গে বিভিণ্ন বিষয় নিয়ে দরকষাকষি করতে পারবেন।

এদিকে, আগামী এক সপ্তাহের মধ্যে ঋণসীমা বাড়ানোর বিষয়ে যদি চূড়ান্ত সমাধানে পৌঁছানো না যায় তবে অর্থ বিভাগ রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা দিতে পারবে না। এর আগে ২০১১ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় এ ধরনের সঙ্কটে পড়েছিল আমেরিকা।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page