September 18, 2026, 11:57 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ঋণ করে বাড়ি নির্মাণ ; পরিশোধে ব্যর্থ হয়ে পৃথিবী ছাড়লেন যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার মনোহরগঞ্জে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্নহননের পথ বেছে নিয়েছে এক যুবক। রোববার (১৪ মে) বিকেলে উপজেলার নরহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১৫ মে) ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সাদ্দাম হোসেন (২৭) একই গ্রামের বাসিন্দা।

নিহতের মা বরাত দিয়ে পুলিশ জানায়, সাদ্দাম প্রবাসে থাকাবস্থায় বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ করে। দেশে এসে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মানষিক চাপে পড়ে রোববার বিকেলে নির্মাণাধীন বিল্ডিংয়ে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। নিহতের বিষয়ে মনোহরগঞ্জ থানাকে জানালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মনোহরগঞ্জ থানার ওসি মো. সফিউল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page