April 8, 2026, 1:12 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) থেকে ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ২৫ কোটি টাকা ঋণ গ্রহণ, অর্থ স্থানান্তর ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে এ মামলা করেন। মামলার তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

এজাহারে দুদক উল্লেখ করেন, ২০১৯ সালে আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী সাজিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামীয় কাগুজে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়। ইউসিবি পোর্ট শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ যাচাই-বাছাই না করেই এই হিসাব খোলেন।

এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভিশন ট্রেডিং ২৫ কোটি টাকার টাইম লোনের আবেদন করে। শাখা পর্যায়ে ঋণ অনুমোদনের আগে পরিদর্শন প্রতিবেদনসহ বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করে ব্যাংকের ঋণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পরবর্তীতে ঋণের অর্থ ভিন্ন ভিন্ন নামে আরও চারটি ভুয়া প্রতিষ্ঠানের হিসাবে পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর করা হয়। এই চারটি প্রতিষ্ঠানের মালিকরা মূলত আরামিট গ্রুপের কর্মচারী বা ঘনিষ্ঠ ব্যক্তি।

ঋণের অর্থ স্থানান্তরের পর একাধিক চেকের মাধ্যমে তা নগদে উত্তোলন করে পুনরায় আরামিট সিমেন্ট পিএলসি এবং আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসাবে জমা দেওয়া হয়, যা সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়ায় ইউসিবি পিএলসি’র পোর্ট শাখা, কর্পোরেট ব্যাংকিং বিভাগ, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ এবং পরিচালনা পর্ষদের সাবেক কয়েকজন পরিচালক ও কর্মকর্তার যোগসাজশ ছিল। ঋণের প্রস্তাবনায় ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও তা অনুমোদিত হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page