October 14, 2026, 4:49 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

এইচএসসির ফলাফল প্রকাশ ; সারাদেশে পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

আজ (১৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এই বছর শতভাগ পাসের হার ৩৪৫টি প্রতিষ্ঠানে এবং শূন্য পাসের হার ২০২টি প্রতিষ্ঠানে।

এই বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এবার সর্বোচ্চ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৬৪ দশমিক ৬২ শতাংশ এবং সর্বনিম্ন পাসের হার কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র ও এসএমএস-এর মাধ্যমে। প্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এর ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানতে পারবে। এছাড়া, নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page