October 12, 2026, 1:31 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

এই সংবিধানে গণভোটের কোন সুযোগ নেই : বিএনপি নেতা আমীর খসরু চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সংবিধানে গণভোটের কোন সুযোগ নেই। গণভোট করতে হলে সংবিধানের সেই বিধান পরিবর্তন করতে হবে। এই সংশোধনের বিষয়টি সংসদে আলোচনা করে জনগনের মতামত নিয়েই করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণভোটের বিষয়টিতে মত দেওয়া ছিল জাতীয় ঐকমত্যের স্বার্থে বিএনপি’র উদারতা। এই উদারতা বিএনপির দেখানো ঠিক হয়নি।

সংবিধানে নেই তারপরও গণভোট করতে হবে কেন সেই প্রশ্ন তুলে আমীর খসরু বলেন , ডাল মে কুচ কালা হে–! ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক ওর্ডার ফিরিয়ে আনতে হবে।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ঢাকা শহরের কেউ যদি নিজেদের মত রাষ্ট্র বাংলাদেশকে চালাতে চাই তবে শেখ হাসিনার সাথে তাদের কোন পার্থক্য থাকলো কি?

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তববায়ন করবে বিএনপি, আর কেউ যদি আর কিছু সংস্কার করতে চান তবে নির্বাচনে গিয়ে জনগনের ম্যান্ডেট নিয়ে তা বাস্তবায়ন করাও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর এদেশে অফিস করার ক্ষমতা নেই যেভাবে পাকিস্তানের এদেশে ক্যান্টনমেন্ট করার অধিকার নেই। পাকিস্তান খাস দিলে ক্ষমা চাইলেই কি এদেশে পাকিস্তান সেনাবাহিনীর এদেশে ক্যান্টনমেন্ট করার অনুমতি দেবো না দেয়া যায়?

একই অনুষ্ঠানে সিবিপির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জমি কিনেছে দলিল একভাবে লিখে, টাকা পয়সা নিয়ে পরে দলিল বদলে গেছে। জুলাই সনদেও এইভাবে প্রতারণা করা হয়েছে। আর গণভোটে ৪৭ টি ইসুতে হ্যাঁ-না ভোটে গণভোট উদ্ভবের মানে ১০টির সাথে একমত বাকি ২০টির সাথে দ্বিমত । এভাবে গণভোট করা মানে জোর করে ভোট দিতে বাধ্য করতে গনভোটের মাধ্যমে জনগনের সাথে প্রতারণা।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page