October 1, 2026, 4:34 pm
শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

একদিনে ইসরাইলের পাঁচটি মারকাভা ট্যাংক ধ্বংস করল হামাস ; অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে রকেট নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড একদিনে ইহুদিবাদী ইসরাইলের পাঁচটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে।

গতকাল (শনিবার) এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তারা এসব ট্যাংক ধ্বংস করে।

সংগঠনটি জানিয়েছে, তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিমাঞ্চলে একটি ট্যাংক ধ্বংস করে। পরে একই শহরের পশ্চিমাঞ্চলে হামাস যোদ্ধারা আরো চারটি ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়।

এর পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে কাসসাম ব্রিগেডের যোদ্ধারা রকেট হামলা চালায়। তবে এ ব্যাপারে  ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ইসরাইল সম্প্রতি হামাসের ওপর পরিপূর্ণ বিজয় দাবি করেছে। কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা একের পর এক ইসরাইলের বিরুদ্ধে বড় বড় অভিযান চালিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page