September 6, 2026, 5:51 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল গঠনের ঘোষণা দেওয়া হয়।

নতুন দলের আত্মপ্রকাশের সময় শহিদুল ইসলাম সাজুকে আহ্বায়ক ও খোকন রায়কে সদস্য সচিব করে দলটির ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণিপেশার সচেতন মানুষ রয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাসহ জনকল্যাণমুখী সুষ্ঠু ধারার রাজনীতি ও সচেতন রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য থেকে নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বলে জানিয়েছে দলটির নেতারা।

মানুষের কল্যাণে রাজনীতি করার লক্ষ্য ও উদ্দেশ্য থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে আহ্বায়ক শহিদুল ইসলাম সাজু বলেন, আমাদের দেশে দল অনেক আছে, কিন্তু বেশির ভাগ দলের একই উদ্দেশ্য। সবাই ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। ক্ষমতার বাইরে থেকেও যে মানুষের জন্য রাজনীতি করা যায়, সেটা কেউই ভাবতে চায় না।

তিনি আরও বলেন, গত ৫২ বছরে কেউই জনগণের সমাধানের অংশ হতে পারেনি। সব সমস্যার মূলে রয়েছে অসুস্থ, অনৈতিক, অসৎ ও ভ্রষ্ট রাজনীতি। রাজনৈতিক প্রজ্ঞা, রাজনীতি চর্চা, রাজনৈতিক শিখন ও শিষ্টাচারের অভাব রয়েছে। সকল শ্রেণিপেশার রাজনৈতিক সচেতন মানুষকে সঙ্গে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে নতুন দল হিসেবে ‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ গড়ে তোলা হয়েছে।

তৃণমূল পর্যায় থেকে দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে জানতে চাইলে পরিষদের সদস্য সচিব খোকন রায় বলেন, ইটাকুমারী ভারতবর্ষের তথা বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ। এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। আমরা মনে করি দেশের যে কোনো জায়গা থেকে মানুষের কল্যাণে রাজনীতি করা সম্ভব। আমরা দল গুছিয়ে নিয়ে বড় পরিসরে পরবর্তী অনুষ্ঠান করব।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page