October 11, 2026, 1:31 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (৩১ মে) বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন।

বৈঠকের শুরুতে সভাপতিমন্ডলী মনোনয়ন দেওয়া হয়। চলতি অধিবেশনের সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন আ স ম ফিরোজ, তানভীর শাকিল জয়, ড. প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজী এবং বেগম আনজুম সুলতানা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমন্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

এ অধিবেশনেই আগামীকাল (১ জুন) ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করবেন বলে স্পিকার সংসদের বৈঠকে জানান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশন ২৬ জুন পর্যন্ত চলার পর ২ জুলাই পর্যন্ত মুলতবি করা হবে। ২৬ জুন ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পাস হবে। বাজেটের ওপর মোট ৪০ ঘণ্টা আলোচনা হবে। সংসদের বৈঠক প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে।

সভাপতিমন্ডলীর মনোনয়নের পর স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়েছে। এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন।

জানা গেছে, ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ কারণে সংসদ অধিবেশনের প্রথমদিন শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অন্য কার্যক্রম স্থগিত করে বৈঠক মুলতবি করা হবে।

প্রতি বছর বাজেট অর্থবছরের শেষ কার্যদিবস ৩০ জুন বা তার আগের দিন (২৯ জুন) পাস হলেও এবার কোরবানির ঈদের কারণে কিছুটা আগেভাগে পাস করা হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ মে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page