October 17, 2026, 10:29 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

এক রাতে ২৮৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সারা রাতে ২৮৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী গত রাতে ২৮৭টি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এটা অন্যতম সর্বোচ্চ ড্রোন ভূপাতিতের সংখ্যা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ সব ড্রোনের মধ্যে ৩২টি রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল বলে মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানিয়েছে।

এই ড্রোন হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করে।

রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরও জানিয়েছে, কিছু ফ্লাইট সেখানে ঘুরিয়ে আনা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনে, পোলতাভা আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান বলেন, রাতে রুশ বাহিনী স্থানীয় জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এতে করে ওই স্থাপনায় আগুন ধরে যায়।

গত সপ্তাহে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের রাষ্ট্রীয় গ্যাস অপারেটরের প্রধান সতর্ক করে বলেন, দেশটি হয়তো ২০২২ সালের আক্রমণের পর থেকে সবচেয়ে কঠিন শীতের সম্মুখীন হতে যাচ্ছে। নাফতোগাজের সিইও সার্গেই কোরেৎস্কি জানান, এ বছর হামলা আগেভাগে শুরু হয়েছে এবং আগের তুলনায় হামলার তীব্রতাও বৃদ্ধি পেয়েছে, আর এই হামলাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এএফপি’র বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়া রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইউক্রেন ও তার মিত্ররা ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের ইতি টানতে একটি সমাধান পরিকল্পনা নিয়ে কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page