September 6, 2026, 1:30 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই সমঝোতা বা চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ মে) ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার একটি লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান বলে সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে। বায়ার বলেন, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। সেখানে প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন। সময়সীমা জানতে চাইলে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে।

 

তবে বায়ারের মতে, বিষয়টি নিয়ে ট্রাম্প ‘সতর্ক আশাবাদী’ অবস্থানে আছেন।

 

প্রস্তাবিত চুক্তির ক্ষেত্রে মূলত দুইটি বিষয় গুরুত্ব পাচ্ছে। ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক রাখা নিশ্চিত করা।

 

একই দিনে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তারা নিজেরাও চুক্তিতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত কী হয়, তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেন তিনি।

 

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে দেয়।

 

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। এরপর ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।

 

অন্যদিকে, ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ট্রাম্প জানান, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে পরিচালিত মার্কিন নৌবাহিনীর বিশেষ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে বলেও তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page