November 2, 2026, 11:39 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

এখনো নাগালের বাইরে ইলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ইলিশ মাছের অস্বাভাবিক দাম বাড়ার পর এখন কিছুটা কমেছে। বড় ইলিশের দাম কেজিতে প্রায় হাজার টাকা কমেছে। এরপরও ইলিশের এখন যে দাম, তাতে নিম্নআয়ের মানুষের পক্ষে পাতে তোলা দায়। কারণ, বাজারে এক কেজি সাইজের ইলিশের কেজি এখনো আড়াই হাজার টাকার ওপরে। ছোট ইলিশের দামও বেশ চড়া।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার চেয়ে কিছুটা বড় ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। একদিন আগে এই ইলিশের কেজি ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা ছিল।

এর চেয়ে ছোট ৬০০ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, একদিন আগে যা ছিল ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা। ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, একদিন আগে যা ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এর চেয়ে ছোট ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page