March 26, 2026, 9:06 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে এতিম শিশুদের সঙ্গে ফুটবল খেললেন জয়পুরহাট জেলা প্রশাসক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের আনন্দ ভাগাভাগি করতে জয়পুরহাট সরকারি শিশু পরিবারের সদস্যদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

রোববার (২ জুলাই) বিকেলে জেলা শিশু পরিবার মাঠে জেলা প্রশাসন বনাম শিশু পরিবারের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় জেলা প্রশাসনের পক্ষে মাঠে নামেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অন্যদিকে সরকারি শিশু পরিবারের সদস্যরা খেলায় অংশ নেয়।

খেলায় জয়পুরহাট জেলা প্রশাসন ৪/২ গোলে জয়লাভ করেন।

জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, আমরা তাদের অভিভাবক। তাদের সঙ্গে আমাদের দুর্দান্ত খেলা হয়েছে। খেলার ফলাফল মূল বিষয় না, আমরা সবাই অত্যন্ত আনন্দিত তাদের নিয়ে খেলতে পেরে। খেলায় মূল উদ্দেশ্য ছিল শিশু সদন পরিবারের এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page