October 10, 2026, 3:37 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

এনবিআর কর্মীদের রাজস্ব আদায়ে মনোনিবেশ করতে অর্থ উপদেষ্টার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিদায়ী অর্থ-বছরের (অর্থ-বছর ২০২৪-২৫) শেষ কয়েকদিন বাকি থাকায় আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে রাজস্ব আদায়ে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

অর্থ উপদেষ্টা বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের আগামীকাল ২৬ জুন বিকেল ৫টায় এনবিআর সম্পর্কিত ইতোমধ্যে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এই আলোচনার মাধ্যমে সকল ভুল বোঝাবুঝি দূর করে, সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আগামী ৩১ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে।

এর আগে, ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছিল।

উল্লেখ্য, উপদেষ্টা পরিষদ ১৬ জানুয়ারী, ২০২৫ তারিখে তাদের সভায় এনবিআর সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে রাজস্ব বোর্ডকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page