March 6, 2026, 4:28 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

এবারের ঈদযাত্রা পুরোটাই আনন্দদায়ক হয়েছে : নৌপ্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে। ঈদ আনন্দদায়ক হয়েছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে এবং ফিরতে পারছে।

রোববার (২ জুলাই) সচিবালয়ে নৌ পরিবহন  মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গতবারের চেয়ে পশু কোরবানি এবার বেশি হয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে ঈদে প্রশান্তির বৃষ্টি এসেছে। এটা আল্লাহর বিশেষ রহমত। এখন আমন ধান রোপণের সময়। তীব্র তাপপ্রবাহে খেতখামার চৌচির হয়ে পড়েছিল। বৃষ্টি হওয়ায় কৃষকের জন্য ধানের বীজ রোপণ করা সহজ হয়েছে।

তিনি বলেন, কৃষকের কাছে এ বৃষ্টিটা ঈদের উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন।

খালিদ মাহমুদ চৌধুরী জানান, গত শুক্রবার ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে বার্থিং করা লঞ্চ ‘এমভি ময়ুর-৭’ এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহত হয়নি। ঘটনা তদন্তে নৌপরিবহন অধিদপ্তর ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’ এ অগ্নিকাণ্ড ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে। এ ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, নৌ-নিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার, সেটি আগে পর্যাপ্ত ছিল না। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী তিন বছর পর আধুনিক নৌপথ ও নৌ-নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখতে পারব। এ লক্ষ্যে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেটি করতে পারব।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page