October 5, 2026, 3:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

এবার গয়েশ্বরের বেয়াই নিতাই রায়কে খাওয়ালেন ডিবিপ্রধান হারুন অর রশীদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে মধ্যাহ্নভোজ করিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তিনি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলের বউ নিপুণ রায়ের বাবা।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কাজে ডিবি কার্যালয়ে গেলে ডিবিপ্রধান তাকে মধ্যাহ্নভোজ করান।

সূত্র জানায়, ব্যক্তিগত কাজে দুপুরে ডিবি অফিসে যান নিতাই রায় চৌধুরী। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন। ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন। পরে দুই জনে একসঙ্গে দুপুরের খাবার খান। খাবার মেন্যুতে ফলের পাশাপাশি মাছ, মাংস ও ভাতের ব্যবস্থা ছিল। ডিবিপ্রধান নিজে হাতে খাবার তুলে দিয়ে বিএনপি নেতাকে আপ্যায়ন করেন।

এর আগে ২৯ জুলাই ডিবিতে হরেকপদের খাবার দিয়ে আথিতেয়তা করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।

এরপর অবশ্য আরও অনেককে আপ্যায়ন করতে দেখা যায় ডিবি কার্যালয়ে। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলসহ ট্রল, মিম চলতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বলা হয়,ডিবির কার্যালয় ভাতের হোটেল। এই কটাক্ষের কড়া জবাবও দিয়েছেন হারুন অর রশীদ।

গত ২৮ আগস্ট নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি। যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে অপরাধীদের শনাক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারেন, ডিবি কার্যালয় একটা ভাতের হোটেল। এতে আমরা ডিমরালাইজড বা হতাশ হবো না। এটা আমাদের মানবিক দিক।



Our Like Page