April 10, 2026, 5:35 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের বৃহত্তম ইবনে সিনা হাসপাতালে এবার ইসরায়েলের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার আল শিফা হাসপাতালের পর এবার ফিলিস্তিনের সবচেয়ে বড় ইবনে সিনা হাসপাতালে সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। শুক্রবার প্রায় ৮০টি ইসরায়েলি সামরিক যান জেনিন শহরে প্রবেশ করে এবং ইবনে সিনা হাসপাতালে হামলা চালায় বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে জেনিন শরণার্থী শিবিরের কাছে অধিকৃত পশ্চিম তীরে ইবনে সিনা হাসপাতাল কমপ্লেক্সে অভিযান শেষ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন। সেনাবাহিনী বলেছে যে তারা জেনিন অভিযানে পাঁচজনকে হত্যা করেছে।

জরুরি বিভাগের কর্মীদের বন্দুকের মুখে হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল মায়াদিন।

জেনিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেছেন, জেনিনের ছয়টি হাসপাতালের মধ্যে চারটি পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অপারেশন আল-আকসা ফ্লাড শুরু হওয়ার পর এই দ্বিতীয়বারের মতো আইওএফ ইবনে সিনা হাসপাতালে অভিযান চালিয়েছে।

গত মাসের শুরুর দিকে ইসরায়েলি দখলদার বাহিনী জেনিনের ইবনে সিনা হাসপাতালে অভিযান চালায়, যেখানে পূর্বের আক্রমণ থেকে বেশ কয়েকজন আহত হয়েছিল। ইসরায়েলি সেনাদের গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত অবস্থায় হাসপাতালে মারা যান।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদার বাহিনী জেনিন সরকারি হাসপাতালের আশপাশে হামলা চালায়, সেখানে তারা অবস্থান নিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page