October 17, 2026, 6:19 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

এবার বিয়ের দাবিতে মতিঝিল আইডিয়ালের শিক্ষকের বাসায় ছাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির দাতা সদস্যের সঙ্গে এক ছাত্রীর বিয়ের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির রেশ না কাটতেই আরেক ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাসায় গিয়ে হাজির। শিক্ষকের প্রলোভনের ফাঁদ থেকে ছাত্রীর পিতা মেয়েকে উদ্ধার করে শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। অন্যদিকে প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম অভিযুক্ত শিক্ষক মুরাদ আহম্মদের চাকরিচ্যুতি ও গ্রেফতার দাবি করেছে।

জানা গেছে, গত ২৩ আগস্ট রাতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক এক ছাত্রী কলেজের মূল শাখার ইংরেজি ভার্সনের (দিবা শাখা) শিক্ষক মুরাদ আহম্মদের বাসায় গিয়ে বিয়ের দাবি করেন। পরে ছাত্রীর পিতা ঘটনার রাতেই মেয়েকে উদ্ধার করে শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

ছাত্রীর পিতা থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল (মতিঝিল) ক্যাম্পাসের ইংরেজি ভার্সনের দিবা শাখার ইংরেজির শিক্ষক মুরাদ আহম্মদের কাছে মেয়ে কোচিং করতো। শিক্ষক মুরাদ আহম্মদ দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও আমার কোমলমতি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে প্রলুব্ধ করে। বিভিন্ন সময় নানারকম প্ররোচনা দেওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট মুরাদ আহম্মদ তার উত্তর শাহজাহানপুরের বাসায় আসতে বলে। ওই দিন রাত আনুমানিক ৯টায় আমার মেয়ে মুরাদ আহম্মদের পাতা ফাঁদে পা দিয়ে কাউকে কিছু না বলে তার বাসায় চলে যায়। খবর পেয়ে আমরা মেয়েকে উদ্ধার করতে ওই বাসায় গেলে মুরাদ পালিয়ে যায়।

বুধবার (৩০ আগস্ট) আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরাম অভিযুক্ত শিক্ষক মুরাদ আহম্মদকে চাকরিচ্যুত ও গ্রেফতারের দাবি জানিয়েছে।

অভিভাবক ফোরামের চেয়ারম্যান ফাহিম উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী যৌথ বিবৃতি দিয়ে জানান, গত ২৩ আগস্ট রাতে রাজধানীর শাহজাহানপুরের ওই শিক্ষকের বাসায় ওই ছাত্রী বিয়ের দাবিতে ওঠেন। বিবাহিত হয়েও বিয়ের প্রলোভনে ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুললেও এখন আর বিয়ে করতে চাইছেন না তিনি। এ ঘটনায় শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকরা বিব্রত।

অভিযুক্ত শিক্ষক মুরাদ আহম্মদ স্কুলের গভর্নিং বডির সভাপতি টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে বিবৃতিতে দাবি করা হয়।

অভিভাবক ফোরামের বিবৃতিতে আরও জানানো হয়, এর আগেও ২০১৩ সালে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মুরাদ আহম্মদকে মতিঝিল শাখা থেকে বনশ্রী শাখায় বদলি করা হয়। পরে বর্তমান সভাপতির সহায়তায় তিনি আবার মূল মতিঝিল শাখায় ফিরে আসেন।

এছাড়া ২০১৪ সালে ৪র্থ শ্রেণির অপর এক ছাত্রীকে যৌন হয়রানির শাস্তি হিসেবে আরেক অস্থায়ী শিক্ষক হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়।

অভিভাবক ফোরামের দাবি—বিচারহীনতা ও প্রশাসনিক অক্ষমতায় শিক্ষকদের যৌন হয়রানির শিকার হচ্ছে ছাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই অবিলম্বে অভিযুক্ত শিক্ষক মুরাদ আহম্মদকে চাকরিচ্যুত ও গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page