April 12, 2026, 8:54 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা ৮ দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ২ হাজার টাকা করে এই ভাতা প্রদান করা হবে।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন এই বাড়িভাড়া ভাতা অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটি কিছু শর্তসাপেক্ষে কার্যকর হবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে

  • ভবিষ্যতে জাতীয় বেতনস্কেল অনুযায়ী এই ভাতা সমন্বয় করতে হবে;
  • সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা (স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনালসহ) এবং সরকারের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বা আদেশ অনুসরণ করতে হবে;
  • এই ভাতা বৃদ্ধির ফলে কেউ কোনো বকেয়া প্রাপ্য হবেন না;
  • আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে;
  • অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায় বহন করবেন;
  • প্রশাসনিক মন্ত্রণালয় জি.ও জারি করে চার কপি অর্থ বিভাগে পাঠাবে পৃষ্ঠাঙ্কনের জন্য।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ৮ দিন ধরে বাড়িভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page