September 29, 2026, 12:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

এমপি আনার হত্যা ; কলকাতায় ট্যাক্সি চালক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

তিনবারের এমপি আনার ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন। চিকিৎসার জন্য গত ১২ মে তিনি ভারতের কলকাতায় যান। সেদিন তিনি তার পুরোনো বন্ধু গোপাল বিশ্বাসের বরানগরের বাড়িতে উঠেন।

১৪ মে তিনি গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন এবং জানান এদিনই ফিরে আসবেন। কিন্তু ওইদিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। সঙ্গে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিআইডির সদস্যরা গুরুত্বপূর্ণ তথ্য পান যে, গত ১৪ মে এমপি আনার একটি অ্যাপের ট্যাক্সিতে করে বরানগর থেকে নিউ টাউনের ওই বাড়িতে যান। যেখানে তাকে পরবর্তীতে হত্যা করা হয়।

সূত্রটি আরও জানিয়েছে, নিউ টাউনের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে ট্যাক্সি চালককে শনাক্ত করা হয়। আরও তথ্য জানার জন্য পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সদস্যরা সিসিটিভির বেশ কিছু ফুটেজ পেয়েছেন। যেগুলোতে দেখা যাচ্ছে, ওই একই ট্যাক্সিতে করে একাধিক ব্যক্তি নিউ টাউনের বাড়ি থেকে বের হচ্ছেন।

কোন নাম্বার থেকে ওই ট্যাক্সিটি ভাড়া করা হয় এবং যাদের বের হয়ে যেতে দেখা গেছে তাদের কোথায় নামিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে জানতে এখন এই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা বাহিনী।

আজকের বাংলা তারিখ



Our Like Page