October 29, 2026, 4:58 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

এমপি আনোয়ারুল হত্যার পরিকল্পনাকারীকে দেশে আনার চেষ্টা চলছে : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকা-ের সাথে জড়িত মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি বলেন, তার মৃতদেহ উদ্ধারে আমাদের একটি টিম ও ভারতীয় পুলিশ একযোগে কাজ করছে।
বুধবার ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত ডাটাবেজ অ্যান্ড এনালাইসিস অব রোড ক্রাশ (ডিএআরসি) সফটওয়্যার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোলকাতার সঞ্জিবা গার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিন্ড উদ্ধার করা হয়েছে তা আসলেই সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কি না ডিএনএ টেষ্ট করে নিশ্চিত করা যাবে।
ডিএমপি কমিশনার বলেন, হত্যাকা-ের মোটিভ এখনো ক্লিয়ার না, মূল ষড়যন্ত্রকারী আক্তারুজ্জামান শাহিনকে গ্রেফতার করলে মোটিভ জানা যাবে। শাহিনকে ফেরাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page